Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি: রংপুরের ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে অথৈই পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেল ৫ টায় রংপুর সদরের হরিদেবপুর পানবাজার এলাকায় ঘটেছে। নদীর পানিতে ডুবে রাব্বি ও রোপনের মৃত্যুতে পরিবারসহ সিও বাজার ও আশে পাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, রংপুর মহানগরীর সিও বাজার এলাকার মনিরুল ইসলামের পুত্র রাব্বি (১২) ও মফিজুল ইসলামের পুত্র রোপন (১২) বৃহস্পতিবার দুপুরে সাইকেল চালিয়ে শরীরের ঠান্ডা নিবারণের জন্য ঘাঘট নদীর হরিদেবপুরের পানবাজার পয়েন্টে গোসল করতে যায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে গভীর গর্তে পড়ে তলিয়ে যায়। স্থানীয় বালুর উত্তোলনের শ্রমিক ও এলাকাবাসী বিষয়টি দেখে উদ্ধারের চেষ্টা চালায়। অথৈই পানিতে শিশু দুইটির কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে শিশু ২টিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভর্তির পরেই শিশু দুইটিকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
রাব্বির পিতা মনিরুল ইসলাম জানান, সকালে রাব্বি বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করি। পরে বিকেলে জানতে পারি ঘাঘট নদীতে লাশ উদ্ধার হয়েছে। রাব্বির মৃত্যুতে আমাদের সব কিছুই শেষ হয়ে গেলো। ছেলে নিয়ে অনেক স্বপ্ন আশা ছিল। এক নিমেষেই সব শেষ হয়ে গেলো।
রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম জানান, দুপুরে ঘাঘট নদীতে ২টি শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লাশ মযনা তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। পরিবারের লোকজন এখনও যোগাযোগ না করায় লাশ হস্তান্তর করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.