Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রূপগঞ্জে ছোট ভাইকে বাচাঁতে গিয়ে বড় ভাই খুন

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট ভাইকে বাচাঁতে গিয়ে মোস্তফা (৫০) নামে এক বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের স্ত্রী মরিয়ম জানান, গত বৃহস্পতিবার রাতে মোস্তফার ছোট ভাই জামালকে পারিবারিক তুচ্ছ কারণে তার শালা সাদিক ও বন্ধু বাবুলসহ আরও ৪/৫ জন পিটাতে থাকে। খবর পেয়ে নিহত মোস্তফা ঘটনাস্থলে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই বাবুল একটি ইট দিয়ে মোস্তফার মাথায় আঘাত করে। এসময় মোস্তফার ছেলে আল আমিন এগিয়ে এলে তাকেও তারা বেধড়ক পিয়েয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় মোস্তফাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া উক্ত ঘটনায় আহত জামাল ও আলআমিনকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.