Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাংনীতে বাল্য বিয়ের আয়োজন অতপর পিতার জেল

জাহিদ মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতাকে ১৪ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দিনগত রাত ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম জামাল আহম্মেদ এ রায় দেন।
জানা যায়, বাঁশবাড়িয়া এলাকার রুস্তম আলির ৭ম শ্রেনীর ছাত্রী ববি খাতুনের বিয়ে আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার এস এম জামাল আহম্মেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। পরে বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিৎ হলে বিচারক কনের পিতা রুস্তম আলীকে এ কারাদন্ড প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.