Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ; আহত-২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় গবিন্দনগর উড়াওপাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধায় ১১ শতক জমিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ২ জন। আহতরা হল গোপাল (৩৫), নেপাল (৩০)। আহতরা আর্তমানে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে।
গোপাল জানায়, মঙ্গলবার সন্ধায় আমার পার্শ্ববতি বাড়ির কাশেম আলী (৫৫), বাদশা (৩৫), সমরাট (৩৩) আমাদের জমিতে অন্যায়ভাবে ঘর তুলতে আসলে আমি বাধা করেত গেলে তারা আমাদের উপর উত্তেজিত হয়ে ইঁট পাটকেল ও লাঠি-শোটাদিয়ে এলোপাথারীভাবে মারধোর করে। এতে আমরা গুরুতর আহত হই। এবিষয়ে তারা থানায় কোন অভিযোগ করেননি বলে থানা সূত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.