Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়াইগ্রামে শিশুকে হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের মৃত্যুদন্ড

Boraigram

বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শিশু সন্তান ইমনকে (৭) শ্বাসরোধ করে হত্যা মামলায় বাবা এমদাদুল হক ও সৎ মা নাহিদা বেগমকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা দায়রা ও জজ আদালত। বুধবার দুপুরে আদালতের বিচারক রেজাউল করিম এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৭ আগস্ট নাটোরের বড়াইগ্রামের কামারদহ গ্রামের এমদাদুল হকের শিশু সন্তান ইমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহত ইমনের মা কুলসুমা বেগম বাদী হয়ে তার স্বামী এমদাদুল হক ও ইমনের সৎ মা নাহিদা বেগমকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।মামলাটির শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমানিত হলে বুধবার মামলার এই রায় প্রদান করে আদালত। ঘটনার পর থেকেই নিহতের বাবা কারাগারেই রয়েছেন। তবে ঘটনার পর আদালতে জামিন নেওয়ার পরে পলাতক রয়েছে নিহতের সৎ মা নাহিদা বেগম।

Leave A Reply

Your email address will not be published.