Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুধবার থেকে বেরোবিতে ঈদের ছুটি শুরু

bruমাহফুজুল ইসলাম বকুল, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ৭ সেপ্টেম্বর বুধবার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র ঈদ উল আযহার টানা ১২ দিনের ছুটি শুরু হবে। একাডেমিক কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ৮ হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পবিত্র ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর এবং একাডেমিক কার্যক্রম আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার থেকে চালু হবে।
উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে।

Leave A Reply

Your email address will not be published.