Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাড়ি ভাড়া নিতে এসে গৃহবধুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওয়াহিদা আক্তার (৪৪) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দক্ষিণখানের গাওয়াইর ৭১৫/২ হোল্ডিংস্থ ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ভবনটির ছয়তলায় একটি কক্ষ ভাড়া হবে। সন্ধ্যায় দুই ব্যক্তি সেটি ভাড়া নিতে আসে। ওয়াহিদা তাদের ছয়তলায় কক্ষটি দেখাতে নিয়ে যান। সেখানে গিয়ে কক্ষটিতে প্রবেশ করার পর ওই দুই ব্যক্তি দরজা বন্ধ করে ওয়াহিদাকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। এ সময় চিৎকার শুনে নিহতের মেয়ে শোভা আক্তার ওপরে গিয়ে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে প্রথমে স্থানীয় জাহানারা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে দশটার দিকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য ওয়াহিদার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, ওয়াহিদার স্বামী কাতার প্রবাসী। তিনি বর্তমানে গ্রামের বাড়ি কুমিল্লাতে রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.