Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই যুবক গ্রপ্তার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় ওই ইউনিয়নের কালিতলা নামক এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সালন্দর ইউনিয়নের আরাজি কেষ্টপুর গ্রামের প্রায়াত আকবর আলীর দুই ছেলে মনির হোসেন (৩০) ও শাহিন (২৭)।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে সালন্দর ইউনিয়নের কালীতলা নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয় এবং তাদের শরীরে তল্লাশী করে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.