Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

mesi

লিওনেল মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজ জুটির দাপুটে পারফরম্যান্সে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।

লা লিগায় আলাভেসের কাছে হেরে তেতে থাকা বার্সেলোনার জন্য এমন একটি জয়ই প্রয়োজন ছিল। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি দুবার লক্ষ্যভেদ করেছেন লুইস সুয়ারেজ। চার গোলে অবদান রাখা নেইমার নিজেও করেছেন একটি। মঙ্গলবার স্কটল্যান্ডের দলটির বিপক্ষে বার্সেলোনার ৭-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি আন্দ্রেস ইনিয়েস্তার। চ্যাম্পিয়ন্স লিগে এটাই স্পেনের অন্যতম সফল দলটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ম্যাচে বার্সার সম্পুর্ণ একাধিপত্য ছিল, মোট সময়ের ৭৩ শতাংশ বলের দখল ছিল এনরিকের দল। বার্সার খেলোয়াড়রা লক্ষ্যে শট নিয়েছে ১০টি যেখানে সেল্টিকের মাত্র ২টি। গোল.কম।

Leave A Reply

Your email address will not be published.