Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রেমিকার জন্য নিজের বাড়ি ছাড়ছেন সালমান!

salmanবিনোদন ডেস্ক: জানা গেছে, সালমান খান নাকি নিজের গ্যালাক্সি এপার্টমেন্ট ত্যাগ করছেন? অন্তত একটা ছবি তো এই বিষয়ে জোরালো প্রমাণ দিচ্ছে। ভাইজান সম্প্রতি তার বাবার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়েছেন। পাশে ছিলেন ভাইজানের বাবা এবং ভাই আরবাজ।
সালমান খান ইতোমধ্যেই একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেটা যে লুলিয়াকে নিয়েই থাকার জন্য এতে কোন সন্দেহ নেই বলে মনে করছে সর্বক্ষণ সালমানের পেছনে লেগে থাকা মিডিয়া। সেই অ্যাপার্টমেন্ট সাজানোর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিজ ম্যাগাজিন স্টারডাস্ট। তবে কী বিয়ের প্রস্তুতি নিতেই নিজের বাড়ি ছাড়ছেন বলিউডের সুলতান?
শাহরুখ, আমিরের মতই বিপুল সম্পদের মালিক সালমান ও তার পরিবার। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাদের অনেক স্মৃতি। তাই সালমান ছেড়ে গেলেও অ্যাপার্টমেন্টটি কখনও বিক্রি করা হবে না বলেই জানিয়েছেন সালমানের ঘনিষ্ঠজনেরা।

Leave A Reply

Your email address will not be published.