Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যাগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিমা আকতার (১৭) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সিমা উপজেলার কোচাশহর ইউনিয়নের বনপাড়া গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। সে কোচাশহর শিল্প এলাকা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়িতে সিমা বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.