Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার পর সুমিত চৌধুরী (২১) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার দুপুরে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুমিতকে আটক করেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন বলেন, গোসাইলডাঙ্গা সরকার টাওয়ার নামে একটি ভবনে সুমিত তার মা কুমকুম চৌধুরীকে (৫৫) কুপিয়ে হত্যা করে। এরপর সে নিজেও একই দা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
তিনি আরো বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সুমিত ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন। দুই সন্তানকে নিয়ে কুমকুম ওই বাসায় থাকতেন। তাদের বাবা ঢাকায় থাকেন। সুমিতকে অস্ত্রোপচার কক্ষে নেয়ার সময় তিনি মাকে হত্যার কথা স্বীকার করেছেন।

Leave A Reply

Your email address will not be published.