Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়াকে বাঁচাতে একমত যুক্তরাষ্ট্র-রাশিয়া

syriaসিরিয়ার গৃহযুদ্ধ থামাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ‍শুক্রবার জাকিসংঘে এ কথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে সে সময় সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলা চলছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের করা শান্তিচুক্তি শেষ হয় সোমবার। বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ল্যাভরভ। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের প্রতিশ্রুত কাজ করতে পারেনি।

ল্যাভরভ বলেন, জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টকে চাইলে চিহ্নিত করা সম্ভব। এ ছাড়া সেখানে মানবিক সহায়তাও জরুরি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়ায় নিজেদের বিরোধের অবসানে দুই পক্ষের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা দুই পক্ষই একটি সমঝোতায় আসার চেষ্টা করছেন।

Leave A Reply

Your email address will not be published.