Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে বক্সিং খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

thakurgaon-pic

আব্দুল আউয়াল: ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বক্সিং খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ৯দিন ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হুদা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রীতি গাঙ্গুলী, সদস্য শাহজাহান সাজু, মাসুদ রানা, প্রশিক্ষক মহিউদ্দিন বাহান, প্রশিক্ষক সমির উদ্দীন সুশান সহ অনেকে।
উল্লেখ্য, ৯দিন ব্যাপি ১৬জন প্রতিভাবান বক্সিং খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। এরমধ্যে মেয়ে ৮জন ও ছেলে জন।

Leave A Reply

Your email address will not be published.