Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হলি আর্টিজানে হামলার ঘটনায় আটক তাহমিদের জামিন

capture1হলি আর্টিজানে হামলায় নিহত হন বিদেশীসহ ২২ জন।

অনলাইন ডেস্ক: ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার পরপরই ৫৪ ধারায় গ্রেফতার হওয়া তাহমিদ হাসিব খানকে আজ জামিনে মুক্তির আদেশ দিয়েছে আদালত। ঢাকার গুলশান এলাকায় অভিজাত রেস্তোরাঁয় গত পয়লা জুলাই একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়, যাতে ১৭ জন বিদেশী ও দুজন পুলিশ সদস্যসহ মোট ২২ জন নিহত হয়।
ঘটনার পর সংশ্লিষ্টতার সন্দেহে ঢাকার নর্থসা্‌উথ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হাসনাত করিম, এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে আটক করা হয়। হাসনাত করিমকে ইতিমধ্যে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন, তাহমিদকে সরাসরি সংশ্লিষ্টতার কারণে নয়, ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। তাকে দু দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ঢাকার মহানগর হাকিমের আদালত আজ তাহমিদ হাসিব খানকে জামিনে মুক্তির দেয়। তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেবার একটি প্রতিবেদনের ওপর ৫ই অক্টোবর শুনানি হবে।

Leave A Reply

Your email address will not be published.