Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে আগুন

trainঅনলাইন ডেস্ক: আজ শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.