Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে কলেজ পাড়া গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে পাখি(৩) ও সফিকুল ইসলামের মেয়ে রাখি(৩) বাড়ীর পাশে খেলতে যায়। সন্ধার পরেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকে। পরে রাত ৯টার দিকে বাড়ীর পাশ্ববর্তী পুকুর থেকে পাখি ও রাখিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পাখি ও রাখি সম্পর্কে চাচাতো বোন। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি দুঃখজনক।

Leave A Reply

Your email address will not be published.