Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ম্যাথিউর প্রভাবে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা

floodpotentialআন্তর্জাতিক ডেস্ক: হারিকেন ম্যাথিউর পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। এই বন্যায় রাজ্যটির প্রায় এক ফুটের বেশি অংশ ডুবে গেছে। এ পর্যন্ত হারিকেন ম্যাথিউর কারণে যুক্তরাষ্ট্রে মারা গেছে ২০ জন এবং শুধু নর্থ ক্যারোলাইনাতেই মারা গেছে ১৪ জন।
আগামী ৭২ ঘণ্টায় পরিস্থিতি আরো বিপজ্জনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর। প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেখানে। উদ্ধার কর্মীরা এপর্যন্ত দু’হাজার জনকে উদ্ধার করেছে এবং অন্তত চার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ ক্যারোলাইনার ৩১টি এলাকায় বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন এবং সেখানে প্রয়োজনীয় তহবিলের যোগান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে হারিকেন ম্যাথিউর পর হাইতির অবৈধ অভিবাসীদের দেশে পাঠানো স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।

Leave A Reply

Your email address will not be published.