Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যশোরের শার্শায় এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

img_0759মিলন কবির শার্শা,যশোর: যশোরের শার্শায় এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া জিবলী তলা পুলিশ ফাঁড়ির সামনে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে জিবলী তলা পুলিশ ফাঁড়ির সামনে শহিদুল ইসলামের রিং সিলাপের দোকানের সামনের বারান্দার আড়ার সাথে মাত্র মাটি থেকে চার আঙ্গুল পরিমান উঁচুই অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
খবর পেয়ে বাগআঁচড়া সাতমাইল পুলিশ তদন্ত কেন্দ্রের অফির্চাস ইনর্চাজ ( তদন্ত) এস আই শরিফ হাবিব ঘটনাস্থলে ছুটে যান। পরে তার শরীর তল্লাশি করে কাছে মাত্র ১১২ টাকা ছাড়া তেমন কোন প্রমান পাওয়া যায়নি।
এই প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখতে পান, লোকটির মুখ চন্দ্র আকৃতির, মুখে খোচা খোচা পাকা দাঁড়ি গায়ে সাদা চেকের গেজ্ঞি, পরনে চেকের লুঙ্গি কেটে গলায় পেচানো জিহবা বের করা। তার গায়ের রং কালো, মাথায় ছোট চুল, আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা হতে পারে। পরে বাগআঁচড়া ১নং ওর্য়াডের মেম্বর আলমগীর কবীর সহ দশজনকে স্বাক্ষী করে পুলিশ লাশ গ্রহণ করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। অফির্চাস ইনর্চাজ ( তদন্ত) এস আই শরিফ হাবিব জানান, অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় না পাওয়ায় ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের দফদার তবিবর রহমান (৩৫) বাদি হয়ে আজ ১৮/১০/১৬ তারিখে শার্শা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন যার মামলা নং ২৪।

Leave A Reply

Your email address will not be published.