Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারী কিশোরগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

kkkkkvvvvনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নাগরিক কমিটির সাথে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নাগরিক কমিটির কিশোরগঞ্জ উপজেলা কার্যালয়ে হেযবুত তওহীদের নীলফামারী জেলা আমির মো. ইসরাইল আলিমের সভাপতিত্বে নাগরিক কমিটির সকল সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত জঙ্গিবাদ বিরোধী মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক কমিটির মহা সচিব মো. শরিফুল ইসলাম সাজু। মহা সচিব হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের প্রশংসা করে তার বক্তব্যে বলেন জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যত সংগঠন কাজ করছে তার মধ্যে শ্রেষ্ঠ এই হেযবুত তওহীদ তাই হেযবুত তওহীদের সমস্ত প্রকার কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ থেকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত নাগরিক কমিটির সকলকে নির্দেশ দেন তিনি।
আয়োজিত সভায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবানে বক্তব্য রাখেন সভার মুখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির জনাব আশেক মাহমুদ। তিনি বলেন দেশের এই সঙ্কট কালে সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সমস্ত প্রকার অন্যায় অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে হেযবুত তওহীদ তাই হেযবুত তওহীদের ডাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন জঙ্গিবাদ নির্মূলে শক্তি প্রয়োগের পাশা-পাশি একটি নির্ভুল আদর্শও লাগবে সেই আদর্শই মানুষের সামনে তুলে ধরেছে টাঙ্গাইল করটিয়ার জমিদার পন্নী পরিবারের সন্তান এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রতিষ্ঠিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি নাগরিক কমিটির সভাপতি একেএম সাঈদ হোসেন সাবুল হেযবুত তওহীদের মাননীয় এমামকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বক্তাদের তালিকায় একজন উল্লেখ্য করে তিনি বলেন হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কাজ সময় উপযোগি তাই হেযবুত তওহীদের এই আদর্শকে সর্বস্থরে ছড়িয়ি দিতে হবে।
হেযবুত তওহীদ সদস্য মো. তানভির হাসান রাসেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা মো. আব্দুল হামিদ, নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ অচীন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, নাগরিক কমিটির উপজেলা মহিলা বিষয়ক আহবায়ক অনিতা রানী, উপজেলা যুব নাগরিক কমিটির যুব আহবায়ক মো. আরিফুল ইসলামসহ কমিটির সকল সদস্য বৃন্দ এবং উপজেলার বিভিন্ন স্থরের গণমাণ্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীগণ।

Leave A Reply

Your email address will not be published.