Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন

img_20161023_100512আল ইমরান,নওগাঁ: ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি এই প্রতিপাদ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নওগাঁ জিলা স্কুল প্রাঙ্গণে অাজ রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এই বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার পায়রা উড্ডয়ন করে শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাজেদা ইয়াসমীন। আরও উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আমিনুল ইসলাম মন্ডল, নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো.আবুল কাসেমসহ জেলার উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী এবং কমলমতি শিক্ষার্থীরা। ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী খেলায় বদলগাছী উপজেলার বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মান্দা উপজেলার শ্রীরামপুর ২নং প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এসময় জেলা ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.