Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টিপু মুন্সি এমপিকে অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করায় পীরগাছার পারুল ইউনিয়নে আনন্দ মিছিল

img_4214
আমিরুল ইসলাম,রংপুর: উওর বঙ্গের কৃতি সন্তান পীরগাছা কাউনিয়ার-৪ এর সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপিকে কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করায় বাংলাদেশ আ’লীগ পারুল ইউনিয়ন শাখা আনন্দ মিছিল করেছে। বুধবার সন্ধা ৭টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পারুল ইউনিয়ন আ’লীগের সৈয়দপুর কার্যালয়ের সামনে থেকে আ’লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগকে সাথে নিয়ে একটি আনন্দ র‌্যালী সৈয়দপুর বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করেন। img_4245
অন্যদিকে একই ইউনিয়নের দেউতি বাজারেও একটি আনন্দ র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে দেউতি হাইস্কুল এন্ড কলেজ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পীরগাছা কাউনিয়া ৪ আসনের সাংসদ টিপু মুন্সি এমপিকে কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করায় প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ২নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন, পারুল ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সোভন। এসময় আরো উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রানা, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আ’লীগের নেতা কর্মীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.