Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় বোদায় হেজবুত তওহীদের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

goutam-chanra-barmanপঞ্চগড় প্রতিনিধি: জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে হেজবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকালে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বাজারে র‌্যালী ও আলোচনা সভা করেছে পঞ্চগড় জেলা হেজবুত তওহীদ। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০নং পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গৌতম চন্দ্র বর্ম্মণ, সাংগঠনিক সম্পাদক খোদা বক্স মিন্টু সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বাসুদেব গোস্বামী। হেযবুত তওহীদের বোদা উপজেলা আমির আরিফ জাহান বাদশার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন হেজবুত তওহীদের পঞ্চগড় জেলা আমীর আবু সাঈদ।
হেজবুত তওহীদ দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার যে কাজ করে যাচ্ছে তা সময় উপযোগী বলে মন্তব্য করেন শ্রী গৌতম চন্দ্র বর্ম্মণ।

Leave A Reply

Your email address will not be published.