Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নারীর নগ্ন ভিডিও ধারনে পপুলারের অপারেটর গ্রেফতার

ppরাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে গোপনে এক নারী রোগীর ভিডিও ধারণের অভিযোগে প্রতিষ্ঠানটির এক অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হাসিবুর রহমান সুমন।

শনিবার সকালে এ ঘটনার পর ওই নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ সুমনকে আটক করে। দুপুরের দিকে ভুক্তভোগী পর্নোগ্রাফি আইনে মামলা করলে সেই মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী তার মা ও ছোট বোনকে নিয়ে নিকুঞ্জ এলাকা থেকে ধানমন্ডি-২ নম্বর পপুলার ডায়াগস্টিক সেন্টারে আসেন। সেখানে চিকিত্সক তাকে টেস্ট করানোর কথা বলেন। টেস্টের চ্যাম্পল সংগ্রহের জন্য ওই নারী টয়লেটে যান। এ সময় সুমন তার স্যামসাং গ্যালাক্সি ফোন দিয়ে ওই নারীর গোপনে ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে নারী চিত্কার শুরু করেন। তার চিত্কারে অন্যরা এগিয়ে এসে সুমনকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে সুমনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা (নম্বর ১৩) করেছেন। সেই মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে প্রেরণ করা হয়। আর জব্দকৃত মোবাইলে ভিডিও পাওয়া গেছে। ভিডিওটি ওই নারীর কি না তা নিশ্চিত হতে সিআইডি’র ল্যাবরেটরিতে মোবাইলটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম বলেন, গ্রেফতার সুমনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গোপনে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছ। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। সে কি উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছে রিমান্ডে নিয়ে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.