Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

486,7176,760,1106,105,1024,261,255,366,68200,0

মিজানুর রহমান(মিজান) কাউনিয়া: রংপুরের কাউনিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নতুন শাখা ফিতা কেটে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে মীরবাগ বাজারের মর্জিনা মেমোরিয়াল স্কুল প্রঙ্গণে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার, রংপুর এর উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় উক্ত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের এ ভি পি এন্ড রিজোনাল বিভাগীয় ম্যানেজার মো. এ জুয়েল, রংপুর এরিয়া ম্যানেজার মো. সেকেন্দার আবু জাফর বসুনিয়া, সেলস‍‍‍‍‍‍‍‍‍‌‌‌‌ ম্যানেজার মো. ফেরদৌস আলম, মর্জিনা মেমোরিয়াল স্কুলের এম ডি আলহাজ্ব আব্দুল মজিত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরল হক, ঝর্ণা ট্রেডার্স এর পরিচালক মো. জাদু মিয়াসহ বিভিন্ন স্থরের আগত সুধীবৃন্দ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.