Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সীতাকুণ্ডে ধরা পড়ল ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর

ojবাংলাদেশেরপত্র ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বড় আকারের ছাগল খেয়ে অসুস্থ হয়ে পড়া প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর স্থানীয়দের হাতে ধরা পড়েছে। রবিবার সকালে ছলিমপুর ইউনিয়নের মধ্য ছলিমপুর পাহাড়ে অজগরটি ধরা পড়ে। পরে অজগরটিকে ছলিমপুর বাংলাবাজার এলাকায় মধ্য ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। বিকেল পর্যন্ত সেখানেই ছিল অজগরটি। পরে সেটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, গভীর জঙ্গল থেকে মাঝেমধ্যেই বিভিন্ন পশু খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। সেগুলো হাঁস, মুরগী, ভেড়া, ছাগল খেয়ে চলে যায়। এ কারণে স্থানীয় লোকজন পালা করে পাহারা দেয়। আজ সকালে বড় আকারের ছাগল খেয়ে ওই অজগরটি অসুস্থ হয়ে পড়ে। এক কৃষক সাপটিকে দেখে ফেলেন। খবর পেয়ে ১৫-২০ জন যুবক গিয়ে অজগরটি ধরে ফেলেন। পরে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর চৌধুরী মঞ্জুর মোর্শেদকে খবর দেওয়া হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ অজগরটিকে নিয়ে যান।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.