Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ময়মনসিংহ জেলা আয়কর মেলা উদ্বোধন

ai-kor-malaময়মনসিংহ ব্যুরো: সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়কর মেলার উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীয়া সংস্থার জিমনেসিয়ামে আজ ০১ নভেম্বব থেকে ০৭ই নভেম্বার পযর্ন্ত আয়কর মেলা অনুষ্ঠিত হবে। কর অঞ্চলের ময়মনসিংহের কমিশনার জি.এম.আবুল কালাম কায়কোবাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোঃ আলী আকবর, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন, সদস্য(কর আপীল ও অব্যাহতি) জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মোঃ লোকমান চৌধুরী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। আয়কর মেলা উদ্বোধন এবং আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.