Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে সপ্তাহ ব্যাপী আয় কর মেলার শুভ উদ্ভোধন

rrহাসান আল সাকিব,রংপুর: আজকের এই আয়কর আগামী দিনের জন্য ভবিষৎ তৈরী করবে। আয়কর নিয়ে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে মাননীয় এমপি বলেন, কোন রকম হয়রানী ছাড়া যাতে প্রত্যেক নাগরিক তাদের কর দিতে পারে এজন্য করদাতাদের উৎসাহ প্রদান করতে হবে, করদাতাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে, যাতে করদাতা ভয়ভীতি বোধ না করেন।
সোমবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মশিউর রহমান রাঙ্গা।
আয়কর মেলা ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল রংপুরের কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নিরীক্ষা ও গোয়েন্দা সদস্য খন্দকার মুহাম্মদ আনিসুর রহমান, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম, আয়কর বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট দীপক কুমার সাহা, কাস্টম এক্সাইস ভ্যাট কমিশনারেট এর কমিশনার আহসান উল হক, সোনালী ব্যাংক রংপুরের এজি এম জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল রংপুরের অতিরিক্ত কর কমিশনার আব্দুস শহীদ কবীর। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.