Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কচুয়ায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

20161104_172154মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কচুয়া উপজেলা জাতীয় পার্টির গোহট দক্ষিণ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্বে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মী সম্মেলনে জাতীয় পার্টির ইউপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল্যাহ সফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মাঈনুদ্দিন মাঈনু। এ ছাড়াও বক্তব্য রাখেন, আঃ কুদ্দুস ও আব্দুল সালাম প্রমুখ। বক্তাদের বক্তব্যে বলেন- জাতীয় পার্টি আছে এবং থাকবে। এ পার্টিতে কোন রাজাকার জঙ্গিবাদ নেই। সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এখনো বাংলাদেশের মানুষের মায়া মমতা নিয়ে বেঁচে আছেন। তিনি আমাদেরকে বলেছেন- যে কোন মুহুর্তে নির্বাচন হতে পারে। দলকে সু-সংগঠিত করে প্রস্তুত থাকার জন্য আহবান জানিয়েছেন। অনুষ্ঠিত এ সম্মেলনে কর্মীদের মতামতের ভিত্তিতে এ ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রস্তাব ক্রমে ঘোষনা করা হয়। তারা হলেন- সভাপতি পদে আঃ কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী শহীদুল ইসলাম, সহ-সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাজী কবির হোসেন কে ঘোষনা করা হয়। অতিব জরুরী ৫১ সদস্য বিশিষ্টের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে ১২নং আশ্রাফপুর ইউনিয়নের একই ভাবে নতুন কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মেম্বারকে ঘোষনা করা হয়েছে এবং অতি সহসায় ৫১ সদস্য বিশিষ্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও সিদ্ধান্ত নেয়।

Leave A Reply

Your email address will not be published.