Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নভোচারীরা মার্কিন নির্বাচনে ভোট দিবেন মহাকাশ থেকে

nvপৃথিবীর নামক গ্রহটির সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত ঘটনার তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই বিষয়টি এবার মহাকাশেও পাড়ি জমিয়েছে। কারণ এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশে থেকেই ভোট দেবেন শেন কিমবার্গ নামের নাসার এক নভোচারী।

গত ১৯ অক্টোবর রাশিয়ান মহাকাশ যানে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন কিমবার্গ। তার সঙ্গে মহাকাশ পাড়ি দেন আরও দুই জন রাশিয়ান নভোচারী। পৃথিবীর কক্ষপথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভাসমান অবস্থায়ই নিজের ভোট দেবেন শেন কিমবার্গ।

১৯৯৭ সাল থেকেই মার্কিন নভোচারীরা মহাকাশ থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাদের ভোট দিতে পারেন। ডেভিড উল্ফ হলেন প্রথম মার্কিন নভোচারী যিনি মহাকাশ থেকে ভোট দেন।

Leave A Reply

Your email address will not be published.