Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মানুষের কল্যাণে রাজনীতি করুন: প্রধানমন্ত্রী

pmsআওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি নিজের জন্য না, করতে হবে পরের জন্য; দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কার্যনির্বাহী সংসদের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন, এই দেশে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না। এর জন্য জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং গণজাগরণ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, আমাদের উন্নয়নটা হবে তৃণমূল পর্যায় থেকে। বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। একটা মানুষও বিনা চিকিৎসায় রোগে ধুঁকবে না। কোনো মানুষ নিরক্ষর থাকবে না। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলব। বিশ্বসভায় বাংলাদেশ যেন মাথা উঁচু করতে চলতে পারে, জনগণকে আমরা সেভাবেই গড়ে তুলব। দেশকে উন্নত ও সমৃদ্ধ করব।

জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি দূর করার আহ্বান জানান তিনি।

বিএনপির নেতাদের উদ্দেশেশেখ হাসিনা বলেন, আজকে কাদের মুখে গণতন্ত্রের কথা শুনি? যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে। এ দেশের নির্বাচনকে যারা কলুষিত করেছে, আজ তাদের মুখেই গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়।

যারা মানুষ পুড়িয়েছে, তাদের বিচার হবে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের নামে কোনো মিথ্যা মামলা দেয়া হয়নি। শত শত নিরীহ মানুষকে তারা আগুন দিয়ে পুড়িয়েছে।

যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.