Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথা বাজার বণিক সমিতির কমিটি গঠন সভাপতি- ফকির মিয়া, সম্পাদক- বাচ্চু, যুগ্ম-সম্পাদক- বাদল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:saltha-bazar-comity-pic
ফরিদপুরের সালথা বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক-উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্ব্ েআজ সোমবার সকাল ১০ টায় সালথা বাজারে প্রবীন ও নবীনদের সমন্ময়ে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

স্থানীয় রাজনৈতিক, পুলিশ, সাংবাদিক, গণ্যমান্য ও বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়াকে সভাপতি করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হাজ্বী মোফাজ্জেল মাতুব্বার (মুকা), জব্বার মাতুব্বার (নালু), আঃ ওহাব মাতুব্বার, চৌধুরী ইকবাল আলী ফিরোজ, ইউনুছ আলী খান। এছাড়াও ও উপজেলা জাকের পার্টির সভাপতি ও ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইয়ুব আলী ঠাকুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সালথা বাজার বণিক সমিতির নব-গঠিত কমিটিতে কোষাদক্ষ আব্দুস সোবাহান সহ মোট ১০১ জন সদস্য রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.