Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের তৃতীয় শাখার সম্মেলন অনুষ্ঠিত

486,9088,624,850,109,1024,410,406,506,61020,450

মিজান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় উপজেলা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের তৃতীয় শাখা সম্মেলন ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখা সংসদের আহবায়ক মো. কফিল উদ্দিন(কানন)।

শুক্রবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের তৃতীয় শাখা সম্মেলন ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন করেন অধ্যক্ষ মূসা আহম্মদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ রংপুর জেলার সহ-সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্জ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ রংপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কাফি সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সিপিবি নেতা কমরেড রফিকুল ইসলাম, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন, অধ্যাপক মনোরন্জন রায়, রক স্টার সংগীত একাডেমির পরিচালক মো. সহিদার রহমান, সাং¯ৃ‹তিক মনা শতিস চন্দ্র রবিদাস, রীতা সরকার প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথি সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ উপজেলা শাখার পরেশ চন্দ্রকে সভাপতি ও মো. কফিল উদ্দিন(কানন) কে সাধারণ সম্পাদক, মো. জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, প্রাণকৃষ্ণকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ঘোষনা করেন। এবং শপথ বাক্য পাঠ করান।

সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি করা হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.