Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে সরকারী গাছ কেটে দোকান ঘর নির্মানের পাঁয়তারা

1হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর চরভদ্রাসনের সদর ইউনিয়নের জাকেরের সুরা ব্রীজ সংলগ্ন রাস্তার পাঁশের একটি মূল্যবান শিশু গাছ কেটে ঘর তোলার পাঁয়তারা করছে। এমনই অভিযোগ পাওয়া গেছে টিলার চর গ্রামের শাহাজুদ্দিন প্রামানিকের ছেলে শহিদ(৪৫) প্রামানিকের নামে।

সরজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির সড়কের পাঁশে দুভাগে বিভক্ত প্রায় ৫/৭ ফুট বেড়ের শিশু গাছের মূল অংশটি কেটে রাস্তার পাঁশে ফেলে রাখা হয়েছে। স্থানীয় দোকনদারদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার পল্লিবিদ্যুতের কাজের জন্য গাছটির মগ ডালের কিছু অংশ পরিস্কার করে। সেই সুযোগে শহিদ সোমবার সকালে পল্লিবিদ্যুতের লোকদের গাছটির বড় অংশটি কেটে ফেলতে বলে। তারা কাটতে না চাইলে তাদের বলে আমার সরকারী অনুমতি আছে এবং স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে পল্লি বিদ্যুতের লোকজন কেটে ফেলেছে।
এব্যাপরে পল্লি বিদ্যুতের ফোরম্যান নাজিম বলেন, সরকারী অনুমতি আছে একথা বলে শহিদ আমাদেরকে দিয়ে গাছটি কাটিয়েছে। শহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে দোকান তৈরী করব এ গাছ সরকারী ভাবে কাটার অনুমতি আছে। আরও কয়েকটি গাছ কাটা হবে বলে তিনি জানান। তার কাছে প্রশাসনিক কোন অনুমতি পত্র আছে কিনা দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো: সেলিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার ব্যাপারে কাউকে অনুমতি দেওয়া হয়নি এরুপ কেউ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

চরভদ্রাসন উপজেলার নির্বাাহী অফিসার(ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরী বলেন, গাছ কাটার ব্যাপারে কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি আমি বিষয়টি খতিয়ে দেখছি।

Leave A Reply

Your email address will not be published.