Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবির বিদায়ী প্রক্টরকে প্রক্টরিয়াল বডির ক্রেস্ট প্রদান

15239182_924278084339240_1684359002_nবেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের (বেরোবি) সদ্য বিদায়ী প্রক্টর ( চলতি দায়িত্ব) মোঃ শাহীনুর রহমানকে ফুলেল শুভেচ্চা জানিয়ে ক্রেস্ট প্রদান করেছে প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অপর তিন সহকারী প্রক্টরের উদ্যেগে এই শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বিদায়ী প্রক্টরের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দক্ষ ও সফলভাবে পরিচালনা করায় প্রশংসা করেন প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ। একই সাথে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিন সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.শফিক আশরাফ, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন ও উইমেন এ্যন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা উপস্থিত ছিলেন।
সদ্য বিদায়ী প্রক্টর ও একাউন্টিং এ্যন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান বলেন, উপাচার্য আস্থা রেখে আমাকে এই দায়িত্ব প্রদান করেছিলেন এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে তার মূল্যায়ন করার চেষ্টা করেছি। এসময় দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ, ক্যাম্পাসের পুলিশ ফাড়ির বিভিন্ন সময়ে দায়িত্বরত ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.