Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৃঙ্খলাভঙ্গে জরিমানা আলআমিন ও সাব্বিরের

downloadঅপরাধটা পরিষ্কার করে না বললেও মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বরিশাল বুলসের আল আমিন হোসেন ও রাজশাহী কিংসের সাব্বির রহমান রুম্মন ‘মাঠের বাইরে গুরুতর শৃঙ্খলাভঙ্গ’ করেছেন। আর এই অপরাধে দু জনকে বড় জরিমানা করা হয়েছে।

বিপিএলের পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসার আল আমিনকে। রাজশাহী কিংসের টপঅর্ডার ব্যাটসম্যান সাব্বিরকে করা হয়েছে ৩০ শতাংশ। এবারের বিপিএলে ‘এ’ প্লাস ক্যাটেগরির ক্রিকেটারদের মধ্যে সাব্বিরের পারিশ্রমিক ছিল ৪০ লাখ টাকা। ফলে সাব্বিরের জরিমানা ১২ লাখ টাকা।

আর ‘এ’ ক্যাটেগরিতে থাকা আল আমিনের পারিশ্রমিক ২৫ লাখ; তার জরিমানা সাড়ে ১২ লাখ টাকা। একই সাথে এই বিবৃতিতে জানানো হয়েছে, দুই ক্রিকেটারেরই স্মরণ রাখা উচিত যে, তারা জাতীয় তারকা। এই ধরণের ঘটনা ভবিষ্যতে ঘটলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে বিসিবি।

Leave A Reply

Your email address will not be published.