Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৮ শিশু কিশোর

হিলি প্রতিনিধি: ভারতের শিশুশোধনাগারে দেড় বছর আটক থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৮ শিশু কিশোর। ফেরত আসা শিশু কিশোরগুলিকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের নিকট শিশু কিশোরদের হস্তান্তর করেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো.রফিকুজ্জামান জানান, শিশুকিশোরগুলি হিলির পার্শ্ববর্তী জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যায়। ভারতে যাওয়ার পর সে দেশের হিলির বাসষ্ট্যান্ডে বাসে উঠার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে তাদের দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে পাঠায়। সেখানে শিশু কিশোরগুলি দীর্ঘ দেড় বছর করে আটক থাকার পর দু দেশের রাষ্টীয় প্রক্রিয়ার মাধ্যমে আজ তাদের দেশে ফেরত আনা হয়। পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে শিশুকিশোরগুলিকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। দেশে ফেরত আসা ৮ শিশু কিশোরের মধ্যে ৭ জনের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলায় ও এক জনের বাড়ি ঢাকার কেরানী গঞ্জে। ফেরত আসা শিশু কিশোরগুলি জানায়, তারা ভারতের দিল্লিতে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার পর বিএসএফের হাতে আটক হয়ে দেড় বছর করে শিশু শোধনাগারে কারাভোগ করে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.