Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

 

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে ১১ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে র‌্যালী শেষে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্তকর্তা (অঃ দাঃ) মোর্শেদ আলী খান। আলোচনা সভায় সহকারি কমিশনার ভূমি সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। সহকারী শিক্ষিকা সেলিনা সিদ্দিকার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন। অনুষ্ঠানে অর্থনীতিক ভাবে শিরিন সুলতানা, শিক্ষাক্ষেত্রে রোখসানা পারভীন, নির্যাতিত নারী জয়ীতা ননীবালা ও সমাজ উন্নয়ন বিষয়ক নারী তুফানশ্বরী কে জয়িতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.