Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নগরকান্দায় রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

মোঃ শওকত শরীফ, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০১৬ উপলক্ষে ‘জয়িতা অšে¦ষণে বাংলাদেশ শির্ষক‘ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবর সকাল সাড়ে ১০ টায় নগরকগান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আজিজ এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম,নগরকান্দা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যপক তালুকদার আনিসুল হক ,নগরকান্দা নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, শ্রেষ্ঠ জননী সম্মাননা পাওয়া আমেনা বেগম প্রমুখ।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার ৫জন জয়িতাকে নির্বাচিত করা হয়। নির্বাচিত জয়িতারা হলেন সফল জনণী আমেনা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জন করায় নাছিমা বেগম, শিক্ষা ও কর্ম ক্ষেত্রে সাফল্য অর্জন করায় আঞ্জুমান আরা বেগম , পারিবারিক নির্যাতনের বিভীষিকা পিছনে ফেলে জীবনে সাফল্য অর্জন করায় লাবনী আক্তার, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় রাহেলা বেগম । নগরকান্দা উপজেলার ৫ জন শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.