Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আজাদ-সম্পাদক শহীদ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি মোহম্মদ আবুল কালাম আজাদ সভাপতি ও এসএস টেলিভিশনের লক্ষীপুর প্রতিনিধি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ৩৫ জনের মধ্যে ৩৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন।
এছাড়াও কার্যকরী কমিটিতে নির্বাচিতরা হলেন- যুগ্ন সাধারন সম্পাদক আজিজুল হক মাউন (দৈনিক নতুন খবর), কোষাধ্য ইব্রাহীম খলিল মঞ্জু (দৈনিক দিনের আলো) ও প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু (দিন প্রতিদিন)।
এদিকে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সহ-সভাপতি অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জামসেদ হিমেল, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর ও রাকিব হোসাইন আপ্র বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

Leave A Reply

Your email address will not be published.