Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির মাদারীপুর কালকিনি উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন স্থানীয় অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও শিক্ষক প্রবীরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আ,ফ,ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন ও পৌর মেয়র এনায়েত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক আওলাদ হোসেন মাষ্টার, আওয়ামীলীগ নেতা সরদার মোঃ লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার নিজামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর সুজন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বি এম হেমায়েত হোসেন ও সোহরাফ হোসেন কিরন ও নজরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.