Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেক্সিকোতে আতশবাজি মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৬

মেক্সিকোয় একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিলোমিটার দূরে স্যান পাবলিটো নামে আতশবাজি মার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে মার্কেটে আগুন লেগে যায়। ফলে অসংখ্য আতশবাজি বিস্ফোরিত হয়।

ফেডারেল পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়েছে, মেক্সিকো শহর থেকে ২০ মাইল উত্তরের তুলতেপেক শহরের সান পাবলিতো আতশবাজি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। বেশ কয়েকজন প্যারামেডিকস ও পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দেখা গেছে। স্থানীয়দের বিস্ফোরণ স্থান এড়িয়ে যেতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.