Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জেলা পরিষদ নির্বাচন রাজৈরে সেচ্ছাসেবকলীগ নেতা লাঞ্ছিত । আহত ১০।

রাজৈর (মাদারীপুর ) প্রতিনিধিঃ
মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট গ্রহন শুরুর পূর্বে রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আয়নাল শেখ সহ তিন-চার জন প্রবেশের সময় এক প্রার্থীর ৩/৪ জন কর্মী বাধা সৃষ্টি করায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে তারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালেব মিয়ার সামনেই আয়নাল শেখকে বেদম মারপিট করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের চৌকস একটি টিম আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করনে। তারা, শান্তিপূর্ণ ভোট দেয়ার জন্যে সকল প্রস্তুতির কথা জানান।

পরে বেলা ১২টার মধ্যেই এই কেন্দ্রের শতভাগ ভোট প্রয়োগ করে ভোটাররা। তবে অন্য কেন্দ্রেগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। মোতায়ন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।

Leave A Reply

Your email address will not be published.