Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাংগায় একাধিক মামলার আসামী ডাকাত মিরান গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাংগায় শুক্রবার বিকালে পূর্বের মাদক ডাকাতি মামলার আসামী মিরান মৃধা (৩৬) কে গ্রেফতার করে ভাংগা থানা পুলিশ। সে উক্ত উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের ইকরাম মৃধার ছেলে।
জানা যায় একই গ্রামে ডাবলুর স্ত্রী চায়না বেগম ডাকাত মিরান মৃধার বিরুদ্ধে ভাংগা থানায় বাদী হয়ে একটি মারামারী মামলা দায়ের করেন। সেই সূত্রে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ভাংগা থানা পুলিশ উপ পরিদর্শক মিরাজ হোসেন জানায় মিরান মৃধার বিরুদ্ধে পূর্বে থেকেই ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা ছিল। তার বিরুদ্ধে চায়না বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে আমরা তাকে আটক করি।

Leave A Reply

Your email address will not be published.