Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনার আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টা, গুলিতে পথচারী নারী নিহত

খুলনা মহানগরীতে আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের করা গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত শিপ্রা কুন্ডু শিল্পব্যাংক খুলনা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী।

শনিবার বেলা ১০টার দিকে খুলনা মহানগরীর দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ডন দোলখোলা মোড়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি পথচারী শিপ্রা কুন্ডুর বুকে লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেড এ মাহমুদ ডন বলেন, ‘মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি। তবে এরা এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্রব্যবসায়ী।’

পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ‍দুইটি গুলির খোসাসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.