Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন বাবা

রবিউল ইসলাম ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গায় মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন বাবা। মাদক সেবনের টাকা না দিলে বাবা মাকে মারধর আর আসবাব পত্র ভাংচুরের জ্বালা সইতে না পেরে অনেক কষ্ট নিয়ে এ কাজটি করেন। পরে ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর সহায়তায় বাবা আবুল হোসেন মুন্সি ছেলেকে ধরিয়ে দিয়ে নাভিশ্বাস ছাড়েন।
এঘটনায় মাদক সেবনকারী মোঃ আসলাম মুন্সি (১৯)কে মাদকের মামলায় জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটে সোমবার থানা সংলগ্ন কাপুড়িয়া সদরদী গ্রামে।
এ বিষয়ে বাবা আবুল হোসেন মুন্সি জানান, মাদকের টাকা না দিলে মারধর ও ভাংচুর করে, পুত্রের অত্বাচারে আমরা অন্যের ঘরে কয়েক দিন ধরে রাত কাটাইতে ছিলাম।
এ দিকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন,মাদক সেবন করে বাবা- মা কে মারধর করবে এটা মেনে নেয়া যায় না। আসলামের বাবা মায়ের অভিযোগে সুনিদৃষ্ট প্রমান পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.