ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত
রাজকুমার রিজভী ইয়ামিন, ঝিনাইদহ
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাই সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন ওলিগলি রাজপথ প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় ৪ নেতার স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।এবং সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু যুব সমাজকে শোনালেন ৩ নভেম্বর জেল হত্যা দিবসের রাষ্টের ষড়যন্ত্রের কথা।বক্তারা আরো বলেন দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান। পরে বাই সাইকেল র্যালির মাধ্যমে শরীরের ঘাম ঝরিয়ে ভিজালেন শহরের ওলিগলি রাজপথ।