আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুন্ননেসা স্কুলের অধ্যক্ষ, সভাপতি রাশেদ খান মেননকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘একজন মন্ত্রী বা এমপির দায়িত্ব হল সংসদে গিয়ে আইন তৈরি করবেন। কিন্তু তারা অর্থ বাণিজ্যের জন্য স্কুল প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। যা সংবিধানের সংঙ্গে সাংঘর্ষিক।’