Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘এমপিরা স্কুল-কলেজের সভাপতি অবৈধ নয় কেন’

hcবিডিপি ডেস্ক: জাতীয় সংসদ সদস্যরা(এমপি) শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯ এর ৫ ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুন্ননেসা স্কুলের অধ্যক্ষ, সভাপতি রাশেদ খান মেননকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘একজন মন্ত্রী বা এমপির দায়িত্ব হল সংসদে গিয়ে আইন তৈরি করবেন। কিন্তু তারা অর্থ বাণিজ্যের জন্য স্কুল প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। যা সংবিধানের সংঙ্গে সাংঘর্ষিক।’

Leave A Reply

Your email address will not be published.