এবারের নির্বাচনে চার হাজার ৩৬২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন প্রার্থী। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৯টি পদে জয়লাভ করেন।
আর আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ ৫টি পদে জয় পায়।